ইসমাইল হোসেন, ভোলা জার্নাল ||
ভোলার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে প্ল্যাকার্ড হাতে একাকী অবস্থান কর্মসূচি পালন করে আলোচনায় এসেছেন নয়ন খান। চিকিৎসাধীন অবস্থায় বাবাকে হারানোর ব্যক্তিগত বেদনা ও ক্ষোভ থেকেই মূলত তিনি এই ব্যতিক্রমী আন্দোলনের শুরু করেন, যা পরে একটি জনসচেতনতামূলক সহমতে রূপ নেয়। নয়নের একা এ আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভোলার বিভিন্ন এলাকার সচেতন তরুণেরা তাঁর সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় নেমে আসেন। পরবর্তীতে বিভিন্ন নাগরিক, রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই দাবির যৌক্তিকতা তুলে ধরে সহমত পোষণ করেন এবং বিষয়টিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
ভোলা সদর হাসপাতালে দীর্ঘ পাঁচ বছরেও চালু হয়নি আইসিইউ সেবা। জানাযায়, বিগত ২০২১ সালের দিকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউ ও ভেন্টিলেটরসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছিল। তবে পর্যাপ্ত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্সসহ প্রয়োজনীয় জনবলের অভাবে দীর্ঘ পাঁচ বছরেও জনগুরুত্বপূর্ণ এই সেবাটি চালু করা সম্ভব হয়নি। সামান্য জটিল রোগীর জন্যও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং বাধ্য হয়ে বরিশাল বা ঢাকায় ছুটতে হচ্ছে।
ভোলা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, করোনাকালীন সংকটে তৎকালীন সময়ে ভোলার সাধারণ মানুষ ও মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার ব্যাক্তিগত অর্থায়নে ভোলা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন এবং প্রয়োজনীয় সহায়তার আগ্রহ প্রকাশ করেছিলেন, যা তখন গ্রহণ করা হয়নি। '৫ আগস্টের পর ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এবং হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসা সেবার মানোন্নয়ন সহ হাসপাতালে আইসিইউ (ICU) ও সিসিইউ (CCU) ইউনিট দ্রুত চালু এবং সার্বিক চিকিৎসাসেবা উন্নয়নের লক্ষ্যে ইতিমধ্যেই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন আন্দালিভ পার্থ'। এছারাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর তাগিদ ও নির্দেশ দেওয়া হয়েছে তার পক্ষ থেকে এবং অতিদ্রুততম সময়ে দৃশ্যমান পদক্ষেপ নিতে স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রাখছেন বলেও জানাগেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি সাড়াদান ও মহামারি প্রস্তুতি (ERPP) প্রকল্পের আওতায় দেশের বেশ কয়েকটি জেলা হাসপাতালে ১০ শয্যার আইসিইউ সেবা ও ভেন্টিলেটর চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ভোলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিট সচল করতে এবং পর্যায়ক্রমে জনবল নিয়োগ ও প্রয়োজনীয় চিকিৎসক-নার্স পদায়নের প্রক্রিয়াও চলমান রয়েছে।
ভোলা জেলা বিজেপির সিনিয়র নেতারা জানান, বিজেপির চেয়ারম্যান ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ দেশের নির্বাচনের পর থেকেই ভোলা হাসপাতালের জনবল সংকট দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলেন, ভোলা সদর উপজেলার সব বিষয়ে আন্দালিভ পার্থ'র সুনির্দিষ্ট পরিকল্পনা ও সুচিন্তা রয়েছে তবে আমাদের বুজতে হবে নতুন সরকার গঠন হয়েছে মাত্র নয় মাস, বিগত সরকারের জঞ্জালকে সংস্কার করতে ও অর্থ বরাদ্দ সহ পুরো বিষয়টি একটি সিস্টেমে চলে। মন্রী পার্থ'র ধারাবাহিক প্রচেষ্টায় অতি দ্রুত ভোলার সকল সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ভোলা পৌরসভার স্থানীয় বাসিন্দা ও স্কুল-কলেজে শিক্ষকতা পেশায় আছেন এমন একাধিক ব্যাক্তিদের কাছে জানতে চাইলে তারা বলেন, আসলে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় দাপ্তরিক ও প্রশাসনিক বিভাগগুলোকে সঠিকভাবে সংস্কারের জন্য প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, এমপি ও আমলারা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘদিনের জট ও কাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কিছুটা সময়ের প্রয়োজন হলেও ভোলাবাসী অচিরেই এর সুফল ভোগ করবেন বলে আমরা শতভাগ বিশাস করি। তারা বলেন, শুদু চিকিৎসা সেবাতেই নয়" ব্যারিস্টার পার্থ' সাহেব ভোলার সকল ইস্যূতেই উন্নয়ন কাজ করছেন ও করবেন। আমরা তাকে সময় দিয়ে সাহায্য করতে হবে, কারন রাষ্ট্র কাঠামোর বাজেট, বরাদ্দ, প্রশাসনিক সিদ্ধান্ত প্রয়োগের বিষয়গুলোতে 'তিনি চাইলেও একা ছুঁটে কিছু করতে পারবেন না। ব্যাক্তিগত অর্থায়নে পার্থ সাহেব যতটা করছেন, এটাই ভোলার মানুষের সৌভাগ্য।
স্থানীয়দের অবস্থান কর্মসূচি ও সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জাতীয় যুবসংহতি-বিজেপির ভোলা জেলা শাখার যুবনেতা 'ইসমাইল আরিফ বলেন, “ সদর হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে নয়নের বাবা মারা গিয়েছেন—এতে আমরা গভীর সমবেদনা জানাই। দীর্ঘ ১৭ বছরের স্বৈরশাসনামলে ভোলাসহ সারা দেশের মানুষ মৌলিক সেবা থেকে বঞ্চিত হয়েছিল, যার ভুক্তভোগী সবচেয়ে বেশি আমরা ভোলার মানুষ।” তিনি আরও বলেন, নীতিমালা প্রণয়নের পর তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে প্রশাসন। প্রশাসনিক লালফিতার দৌরাত্ম্য, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়হীনতা এবং পুরনো আইন- কানুনের জটিলতায় অনেক সময় সংস্কার ও উন্নয়ন প্রকল্প থমকে গিয়ে গতি কমে যায়। “রাষ্ট্রের অবকাঠামো সংস্কার ও উন্নয়ন প্রক্রিয়ায় কিছুটা সময় লাগলেও ভোলা-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ‘পার্থ ভাই’ বসে নেই। সরকারি প্রক্রিয়া ও বাজেট পাসের দীর্ঘসূত্রতার কারণে যখন দেরি হয়, তখন তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে ভোলার সাধারণ মানুষের বিকল্প হয়ে পাশে দাঁড়ান। যার প্রমাণ—গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সনাতন ধর্মাবলম্বীদের মন্দির সংস্কারে ‘হিন্দু কল্যাণ ট্রাস্ট’-এর অনুদান প্রদান এবং ভোলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে ধারাবাহিক ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, যা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত চিকিৎসা সেবা ক্যাম্প থেকে প্রায় অর্ধলক্ষ সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা পেয়েছেন।” ভোলার জনসাধারণ ও সাংবাদিকদের উদ্দেশ্যে 'আরিফ_ বলেন, রাষ্ট্রীয় সংস্কারের দীর্ঘসূত্রতায় কাঠামোগত জালে উন্নয়ন থমকে গেলে এর দায়ভার কি বর্তমান সরকারের এমপি-মন্ত্রীদের।
তিনি বলেন, “লঞ্চে ভোলা থেকে ঢাকা যেতে সর্বনিম্ন হলেও যেমন একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন পরে', তেমনি সরকারি দাপ্তরিক কাজ, প্রস্তাবনা প্রণয়ন, বাজেট পাস ও বরাদ্দের একটি সুনির্দিষ্ট পদ্ধতি বা সিস্টেম রয়েছে; যার পরেই বাস্তবায়ন শুরু হয়। (লঞ্চ মানে রাষ্ট্র ও তার নির্দিষ্ট পদ্ধতি)। তাই আমাদের আরও কিছুটা ধৈর্য রাখতে হবে এবং সময় দিয়ে সরকারের পাশে থাকতে হবে। আর ভোলা-১ আসনের জনগন যাকে এমপি নির্বাচিত করেছেন, তিনি একজন সৎ ও যোগ্য মানুষ এবং ভোলার কল্যাণে তাঁর সর্বোচ্চ সদিচ্ছা রয়েছে। ব্যারিস্টার পার্থ'র হাত ধরেই পর্যায়ক্রমে ভোলার সকল জন উন্নয়নমূলক কাজের সফল বাস্তবায়ন হবে বলে জানান তিনি।”
বর্তমান ভোলা সদর উপজেলার সার্বিক চিত্র ও চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্প- নির্মাণকাজ সম্পর্কে জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে_ রাস্তাঘাট সংস্কার, ব্রিজ-কালভার্ট নির্মাণ, কৃষি জমির সেচ সুবিধা বৃদ্ধি, বিশুদ্ধ পানির টিউবওয়েল বিতরণ এবং গ্রামীণ মাটির রাস্তা পাকাকরণ সহ নাগরিক সুবিধাভোগের সাথে সম্পর্কিত কাজগুলো গতিশীল রয়েছে। পাশাপাশি, ভোলার বৃহত্তম উন্নয়ন প্রকল্প ভোলা-বরিশাল সেতু নির্মাণ, মেঘনার নদীভাঙন রোধে ব্লক স্থাপন এবং ভোলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ‘মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার বাস্তবায়ন কাজ দ্রুত শুরু করতে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জোরালো ভূমিকা রেখে চলেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে।
মন্তব্যসমূহ (Facebook Comments)
মন্তব্য নীতিমালা