মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু নির্মাণ সহ ৬'দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’র গণস্বাক্ষর কর্মসূচি পালিত

মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু নির্মাণ সহ ৬'দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’র গণস্বাক্ষর কর্মসূচি পালিত
ছবি: দৈনিক ভোলা জার্নাল

নিজস্ব প্রতিবেদক, ভোলা।।

দ্বীপ জেলা ভোলার সাধারণ মানুষের দীর্ঘদিনের ও অন্যতম প্রধান দুটি দাবি—একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং বহুল প্রতীক্ষিত ‘ভোলা-বরিশাল সেতু’ দ্রুত নির্মাণ সহ ভোলার ৬'দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘আমরা ভোলাবাসী’। 

শনিবার (১৪ নভেম্বর) জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ মানুষের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলাবাসীর প্রাণের এই দাবিগুলোতে সংহতি জানিয়ে বিভিন্ন পেশা ও স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন। ভোলার সুবিধা বঞ্চিত মানুষের স্বার্থে তাদরে ৬দফা দাবিগুলো হলো- মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, ভোলা - বরিশাল সেতু নির্মাণ, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপন, স্থায়ীভাবে নদীভাংগন রক্ষা, পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান করা। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ভোলা একটি নদীবেষ্টিত দ্বীপ জেলা হওয়া সত্ত্বেও আধুনিক চিকিৎসা সেবার অভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য নদী পার হয়ে বরিশাল বা ঢাকায় নিতে গিয়ে অনেক সময় পথেই মূল্যবান প্রাণহানির ঘটনা ঘটে। তাই ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পাশাপাশি, দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভোলার যোগাযোগ ব্যবস্থার স্থায়ী উন্নয়নের জন্য ‘ভোলা-বরিশাল সেতু’ নির্মাণ অত্যন্ত জরুরি। এই সেতু বাস্তবায়িত হলে শুধু ভোলার যোগাযোগ ব্যবস্থারই ঐতিহাসিক পরিবর্তন আসবে না, বরং দক্ষিণাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এটি বিশাল ভূমিকা রাখবে। ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের পক্ষে এই কর্মসূচির উদ্বোধন করেন- সংগঠনের উপদেষ্টা ও আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি জানান, গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের এই অদম্য দাবি ও মতামত জোরালোভাবে তুলে ধরা হচ্ছে। সাধারণ মানুষের স্বাক্ষর সংবলিত এই স্মারকলিপি পরবর্তীতে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের নিকট পেশ করা হবে। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।