ভোলায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের কার্যকরী কমিটি গঠন, সভাপতি-জামাল, সম্পাদক-পারভেজ

ভোলায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের কার্যকরী কমিটি গঠন, সভাপতি-জামাল, সম্পাদক-পারভেজ
ছবি: দৈনিক ভোলা জার্নাল

স্টাফ রিপোর্টার ॥ 

দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে ভোলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল সভাপতি এবং চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ সাধারন সম্পাদক, শহীদ জিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউনুছ শরীফ সাংগঠনিক সম্পাদক এবং মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইসমাইল হোসেন অর্থসম্পাদক নির্বাচিত হয়েছেন। সাধারন সভায় উপস্থিত সকল সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। উল্লেখ্য মোঃ আনোয়ার পারভেজ ৯ম বারের মতো পরপর সম্পাদক নির্বাচিত হন। 

শনিবার (১৪ নভেম্বর) মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের সংবর্ধনা অনুষ্ঠানে নাসরিন মাধ্যমিক বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ জামাল এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে প্রথমেই মৃত্যু শিক্ষকদের জন্য দোয়া পরিচালনা করেন দক্ষিণ আলীনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওঃ মোঃ হোসাইন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যলয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ। সদস্যদের উন্মুক্ত আলোচনা, নানা রকম সাংগঠনিক সিদ্ধান্ত, সম্পাদক ও বিদায়ী সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। দ্বিতীয়পর্বে সংগঠনটির নির্বচন পরিচালনা অনুষ্ঠিত হয় নির্বাচন পরিচালনার আহ্বায়ক মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, সদস্য সিনিয়র শিক্ষক পরিতোষ চন্দ্র ও মুসরিন আক্তারের সমন্বয়ে। 

জেলা প্রশাসক'কে প্রধান উপদেষ্টা করে '১০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা হলেন, পুলিশ সুপার মহোদয়, ভোলা প্রেসক্লাব সভাপতি-সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতির ভোলা জেলা সম্পাদক, সদর সম্পাদক, সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, মো. ইউনুছ আলী, সত্যেন্দ্র নাথ দত্ত, শ্যামল চন্দ্র দাস। কার্যকরী কমিটির নির্বাচনে উপস্থিত সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হয় সভাপতি মোঃ জামাল হোসেন, সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ শরীফ, অর্থ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। উল্লেখ্য চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ ৯ম বারের মতো পরপর সম্পাদক নির্বাচিত হন। 

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ, মো. মুজিবুর রহমান জসিম, মুসরিন আক্তার, পরিতোষ চন্দ্র, নাসিমা বেগম, মাহাতাব উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. শহিদুল হক ও শাহজামাল নিরব, সহঃ অর্থ সম্পাদক মাওঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সরদার কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিহির লাল সুতার, সমাজ কল্যাণ সম্পদক মো. মিরাজ, উপঃ সমাজ কল্যাণ সম্পাদক শাখওয়াত হোসেন, ধর্ম সম্পাদক হাসান মাহমুদ, সংস্কৃতি সম্পাদক শান্তনু বিশ্বাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো.হেলাল উদ্দিন, সহ শিক্ষা ও গবেষনা সম্পাদক প্রমথ রঞ্জন দে, ক্রিড়া সম্পাদক নুর হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ তথ্য যোগাযোগ সম্পাদক আবিদ হোসেন, উন্নয়ন সম্পাদক মধু গোপাল, ত্রাণ বিষয়ক সম্পাদক বশির আহমেদ, ছাত্র বিষয়ক সম্পদক ন্যাশনাল দত্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, নির্বাাহি সদস্য মো. বাবুল।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।