পুলিশের অতিরিক্ত ডিআইজির ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন

পুলিশের অতিরিক্ত ডিআইজির ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন
ছবি: দৈনিক ভোলা জার্নাল

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজির ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও কার্যক্রম পরিদর্শন করেছেন।

বাংলাদেশ পুলিশের পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত ডিআইজি (ইনভেস্টিগেশন-২) মোঃ সারোয়ার জাহান ভোলা জেলা পুলিশের সার্বিক অবস্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভোলা জেলা পুলিশের বিভিন্ন দপ্তর, শাখা ও ইউনিটের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি ভোলা জেলা পুলিশের রিজার্ভ অফিস, প্রধান সহকারী শাখা, অপরাধ শাখা, হিসাব শাখা, মোটরযান শাখা, জেনারেল শাখা, টিআই শাখা, সি-স্টোর, পুলিশ হাসপাতালসহ সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। পরে তিনি সংশ্লিষ্ট জেলা পুলিশের দপ্তর ও ইউনিটের কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএমসহ ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট শাখার পুলিশ সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।