ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা; নতুন নেতৃত্বে ফেরদৌস, মনির ও আল-আমিন

ভোলা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা; নতুন নেতৃত্বে ফেরদৌস, মনির ও আল-আমিন
ছবি: দৈনিক ভোলা জার্নাল

ভোলা জার্নাল রিপোর্ট।। 
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আল আমিন হাওলাদারকে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় ও স্থানীয় দলীয় সূত্র জানায়, ভোলা জেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে ত্যাগী ও পরিশ্রমী নেতাদের সমন্বয়ে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এর আগে ফখরুল ইসলাম ফেরদৌস জেলা যুবদলের সহ-সভাপতি এবং মনির হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
নতুন কমিটি ঘোষণার খবর ভোলায় পৌঁছালে জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।