দ্বীপ জেলা ভোলার দুইশত বছরের ঐতিহ্যের স্বারক ভোলার মহিষের দধি

দ্বীপ জেলা ভোলার দুইশত বছরের ঐতিহ্যের স্বারক ভোলার মহিষের দধি
ছবি: দৈনিক ভোলা জার্নাল

ইসমাইল হোসেন আরিফ।। 

দ্বীপ জেলা ভোলার দুইশত বছরের ঐতিয্যের স্বারক ভোলার মহিষের দধি। এই বিশেষ খাবার ছাড়া যেন চলছেই না ভোলার মানুষের। তবে মহিষের দধি এখন শুধু ভোলার ঐতিয্যই নয়, তা এখন সারাবাংলাদেশের মানুষের কাছে সমাধৃত। ইতোমধ্যে তা জিআই পন্য হিসেবে সিকৃতি পেয়েছে। বিয়ে, আকীকা বা বাসায় বিশেষ কোনো মেহমানের জন্য মহিষের দধি এক বিশেষ খাবার হিসেবে গ্রহন যোগ্যতা অর্জন করেছে। মেহমানদারির পাশাপাশি তা এখন উপহার হিসেবেও আত্মীয়স্বজন ও প্রিয়জনের বাসায় সোভা পাচ্ছে।

ভোলা পৌর শহরের ঘোষপট্টি মহিষের দুধের দইয়ের প্রধান প্রাণকেন্দ্র। এ ছাড়া জেলার প্রায় সব বাজারে পাওয়া যায়। দেড় লিটারের হাড়ি ১৫০ থেকে ৩০০ টাকা এবং দুই লিটারের হাড়ির দাম ২০০ থেকে ৪০০ টাকা। অবশ্য দুধের দামের ওপর দইয়ের বাজার ওঠা-নামা করে।

বাংলার ঐতিহ্যবাহী এই খাবার আজ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়ছে। আধুনিক বিজ্ঞাপনের যুগে খাঁটি মহিষের দুধের জোগান কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে নকল বা ভেজাল দইয়ের প্রাদুর্ভাব এই ঐতিহ্যকে হুমকির মুখে ফেলছে। তবে ভোলার মহিষের দুধের দইকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা এই সুস্বাদু খাবারকে যুগ যুগ ধরে টিকে থাকার সুযোগ করে দেবে। এছাড়া কারিগরদের জন্য সহজ শর্তে ঋণ এবং আধুনিক প্রযুক্তির সহায়তা প্রদান করা গেলে ঐতিহ্য বজায় রেখেই উৎপাদন ও বাজারজাতকরণ আরো প্রসারিত করা যাবে বলে মনে করেন স্থানীয়রা। ভোলার মহিষের দুধের টক দই কেবল একটি খাবার নয়, এটি উপকূলীয় মানুষের জীবনযাত্রা, শিল্প এবং সংস্কৃতির এক জীবন্ত দলিল। এই ঐতিহ্য টিকিয়ে রাখা মানে আমাদের গ্রামীণ সংস্কৃতির শেকড়কে বাঁচিয়ে রাখা।

ঐতিয্যবাহী কাচা মহিষের দধির সাথে জড়িয়ে আছে ভোলার শতাদিক চর, তার সাথে জড়িয়ে আছে লক্ষাধিক মহিষ আর রাখফাল। জনবিচ্ছিন্ন এ চরাঞচলে রাখাল যে মহিষ চষে বেড়ান তাকে বলা হয় বাথান। আর এসব বাথানে থাকে কয়েক জন মালিকের হাজার হাজার মহিষ। প্রতিদিন ভোরে রাখাল যে দুধ দহন করেন এর পরেই চরে হাজির হন ঘোষ। সেই নিজস্ব ঘোষ থেকেই দধি ব্যাবসায়ীরা দুধ সংগ্রহ করেন পরে তা শহরে দোকানগুলোতে প্রকৃয়াজাত করে দধিসহ অন্যান্য খাদ্য সামগ্রী মাখন, ঘি ইত্যাদি বানানো হয়।

ভেলার আদর্শ দধি ভান্ডারের সত্বাধিকারী মো: আবদুল হাই জানান, মেঘনা ও তেতুলিয়ার নদী বেষ্টিত দ্বীপজেলা ভোলার শতাধিক ছোট বড় চরাঞ্চলে এক লক্ষ ২৪ হাজার মহিষ লালপালন করেন খামারিরা। তবে তা বেসরকারি হিসেবে দুই লক্ষাধিক। দধি তৈরির জন্য আমরা দধি ব্যবসায়িরার এসব খামারিদের কাছ থেকে প্রতিদিন প্রায় ১০ হাজার লিটার দুধ সংগ্রহ করে তা দধির জন্য প্রস্তুত করি। প্রথমে কাচা টালিতে বসাই, দধি যেই পাত্রে বসানো হয় তাকে বলা হয় টালি। এই টালিতে মহিষের কাচা দুধ ভালো করে ছেকে মাটির তৈরির টালিতে রেখে রাতে কয়েক ঘন্টা কম্বল বা খরকুটা দিয়ে ভাপ দেয়া হয়। তা থেকেই সকালে তৈরি হয় সুস্বাদু মহিষের টক দধি।

প্রানীসম্পদ কার্যালয়ের তথ্য মতে, ভোলার সাত উপজেলায় প্রতিটি মহিষের দাম যদি দের থেকে দুই লক্ষ টাকা ধরা হয় তাহলে ভোলায় ২শত কোটি টাকার সম্পদ বহন করে প্রানীস্পদের এই মহিষ। তা থেকে প্রায় ২০ লাখ টাকার দুধ উৎপাদন হয়। তবে এ অর্থকারী প্রনীসম্পদের জন্য যে চিকিৎসা ব্যবস্থা প্রযোজন তা প্রানীসম্পদ অধিদপ্তর দিয়ে থাকেন। তবে তাতে ব্যাবসায়ীরা সন্তুস্ট নন। তারা সরকারকে এ খাতে আরো সেবা বাড়ানোর দাবি জানান সরকারের কাছে এবং মহিষের নিরাপত্তায় ডাকাতের হাত থেকেও রক্ষা চান তারা।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।