ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত, আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিজ এলাকায় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্ত, আওয়ামী লীগের সংসদ সদস্যদের নিজ এলাকায় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: দৈনিক ভোলা জার্নাল

ত্রয়োদশ জাতীয় সংসদের গত ৯ নভেম্বর শুরু হওয়া চতুর্থ অধিবেশন আজ শেষ হয়েছে। অধিবেশনের সমাপনী দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য রাখেন। এর আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠের আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নিতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপির সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ এলাকায় গিয়ে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। চলমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমান সভাপতিত্ব করেন। হুইপ আশরাফ উদ্দিন নিজান সভা পরিচালনা করেন।

সভায় গোপালগঞ্জে নিজের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তার বাড়িতে আগুন দিয়েছে। আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তার আত্মীয়-স্বজনের বাড়িঘরেও হামলা চালিয়েছে। অনেকে আহত হয়েছেন। এ সময় নিজ এলাকায় দলের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ার আক্ষেপও প্রকাশ করেন তিনি। সভায় একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যদের কথা শোনেন না। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্য দেন। জিলানীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই। প্রত্যেককে আত্মবিশ্বাস নিয়ে রাজনৈতিক মাঠে কাজ করতে হবে। জনগণ বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়েই সবাইকে কাজ করতে হবে। প্রশাসন কথা শোনে না— কয়েকজন সংসদ সদস্যের এমন বক্তব্যে প্রধানমন্ত্রী কিছুটা বিরক্তি ও উষ্মা প্রকাশ করেন বলে জানা গেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সরকারি দলের সংসদ সদস্য। আপনারা কীভাবে বলেন, প্রশাসন আপনাদের কথা শোনে না? এই প্রশাসনের বিরুদ্ধে থেকেই তো আপনারা রাজনীতি করেছেন, আন্দোলন-সংগ্রামে জয়ী হয়ে এ জায়গায় এসেছেন। তারা আপনাদের কথা শুনতে বাধ্য।’ প্রশাসন কথা না শুনলে জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য মোকাবিলায় সংসদ সদস্যদের মাঠে থাকার বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল স্পষ্ট। তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল, এই বার্তা পরিস্কার। রাজপথে থেকেই তাদের মোকাবিলা করতে হবে। চলমান নৈরাজ্যকর পরিস্থিতিতে সবাইকে মাঠে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংসদ নেতা তারেক রহমান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও মানুষের বিপক্ষে ছিল; এখনো মানুষের ঘরবাড়িতে আগুন দিচ্ছে, নাশকতা চালাচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য মাত্র ১৫ দিনে প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করেছে, ৩০ হাজার মানুষকে পঙ্গু করেছে। তাঁদের মধ্যে অনেকে অন্ধত্ব বরণ করেছেন। এমন একটি দলের পক্ষে মানুষ কখনো যাবে না। আওয়ামী লীগ ফিরে আসতে চায়, কিন্তু জনগণ কেন তাদের সমর্থন করবে—প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে দেশবিরোধী অপশক্তি পাঁয়তারা চালাচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’তিনি জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের প্রতি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখার আহ্বান জানান। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তাঁদের বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এসময় স্পিকার সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান। স্পিকার সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। 

 

BSS//

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।