ভোলায় রেবা রহমানের জন্মদিনে বিশেষ দোয়া ও মোনাজাত

ভোলায় রেবা রহমানের জন্মদিনে বিশেষ দোয়া ও মোনাজাত
ছবি: দৈনিক ভোলা জার্নাল

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র প্রতিষ্ঠাতা মরহুম নাজিউর রহমান মঞ্জু'র সহধর্মিনী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ’র মা, রেবা রহমানের শুভ জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ভোলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। জন্মদিন উপলক্ষে ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কেক কেটে রেবা রহমানের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালমা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী প্রধান শিক্ষক নাজমা বেগম ও অন্যান্য শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা। 

অন্যদিকে, জেলা মহিলা পার্টির আয়োজনেও কেক কেটে রেবা রহমানের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় জেলা বিজেপি নাজনীন আক্তার রুমা ও সালমা বেগমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে, ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সুজন হাওলাদারের উদ্যোগে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার মাগরিব বাদ ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার জামে মসজিদে এই দোয়া ও মিষ্টি বিতরণের কর্মসূচি পালিত হয়। এ সময় মরহুম নাজিউর রহমান মঞ্জুরের বিদেহী আত্মার মাগফিরাত এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর মায়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক ও মিষ্টি বিতরণ করা হয়। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।