ভোলায় ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে মানববন্ধন

ভোলায় ফার্মেসি সার্টিফিকেট কোর্সে সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে মানববন্ধন
ছবি: দৈনিক ভোলা জার্নাল

ফার্মাসিস্ট ও ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের সাধারণ কেমিস্টদের আহ্বানের অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোলা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিলন, উপজেলা থানা সভাপতি সাখাওয়াত হোসেন ফরহাদ এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা উল্লেখ করেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় সংগঠনটির দীর্ঘদিনের সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়া হঠাৎ এ সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্তে দেশের বিপুল সংখ্যক ওষুধ ব্যবসায়ী ও কেমিস্টদের মাঝে গভীর উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলকে সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ভবিষ্যতে দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আইনগত সতর্কতা: দৈনিক ভোলা জার্নাল-এ প্রকাশিত সংবাদের কোনো অংশ অনুমতি ছাড়া কপি, পুনর্মুদ্রণ বা যেকোনো ডিজিটাল মাধ্যমে প্রচার কপিরাইট আইনের আওতায় আইনত দণ্ডনীয় অপরাধ।

মন্তব্যসমূহ (Facebook Comments)

মন্তব্য নীতিমালা
ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সরাসরি মন্তব্য করতে পারেন। কোনো ধরনের আক্রমণাত্মক, আপত্তিকর বা বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ আইনত নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।